রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘অধিকার’কে আইনের আওতায় আনা উচিত: জয়

  |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৩ | প্রিন্ট

ঢাকা: গত ৫ মে শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মীদের ছত্রভঙ্গ করার ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ‘অসত্য এবং অসমর্থিত সংবাদ’ প্রকাশের কারণে বেসরকারি সংস্থা অধিকারকে আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।

জয়ের মতে, “অসত্য এবং অসমর্থিত সংবাদ প্রকাশের কারণেই স্বঘোষিত মানবাধিকার সংগঠন অধিকারকে আইন ও ন্যায়বিচারের আওতায় আনা জরুরি।”

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে তার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জয়।

অধিকারের প্রতিবেদনের তথ্য যে ‘অসত্য এবং অসমর্থিত’ তার পক্ষে যুক্তি হিসেবে ৫ মের ঘটনা নিয়ে আল জাজিরা ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের কথাও উল্লেখ করেন জয়। তিনি লিখেছেন, ‘আল জাজিরা এবং হিউম্যান রাইটস ওয়াচ স্বঘোষিত মানবাধিকার সংগঠন  ‘অধিকারের’ ৬১ জন নিহত হবার রিপোর্টের ঘটনাকে যাচাই করতে পারেনি। আল জাজিরা এবং হিউম্যান রাইটস ওয়াচ সেই সময় স্বঘোষিত মানবাধিকার সংগঠন “অধিকারের” অসত্য এই রিপোর্টের সূত্রের বরাত দিয়ে ৫০ জনের মত নিহত হবার ঘটনা জানায় বিশ্ববাসীকে। ৫ই মের ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা হলো ১১।’

একটি অন্যায় উদ্দেশ্যে ‘স্বঘোষিত’ মানবাধিকার সংগঠন অধিকার অসত্য সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মন্তব্য করে জয় তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘এই অসত্য এবং অসমর্থিত সংবাদ প্রকাশের কারণেই স্বঘোষিত মানবাধিকার সংগঠন “অধিকার”কে আইন এবং ন্যায়বিচারের আওতায় আনা জরুরি।’

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৫:৫৩ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com