রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অটোরিকশা চলাচল করতে না দেওয়ায় সিদ্ধিরগঞ্জে রাস্তা অবরোধ

  |   মঙ্গলবার, ৩১ মে ২০২২ | প্রিন্ট

অটোরিকশা চলাচল করতে না দেওয়ায় সিদ্ধিরগঞ্জে রাস্তা অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী-চাষাড়া সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে না দেওয়ায় রাস্তা অবরোধ করে আন্দোলন করেছেন চালকরা। এতে করে সড়কে প্রায় চার কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবী ও  বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

 

মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী-চাষাড়া সড়কে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। তবে সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখার সময় যান চলাচল স্বাভাবিক ছিল।

 

এদিকে, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনও শৃঙ্খলা না থাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকত ওই এলাকায়। অটোচালকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট মুক্ত করতে উদ্যোগ নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে  সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত রাস্তা অবরোধ করায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় আন্দোলনরত চালকরা লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান নেন এবং রাস্তায় অগ্নিসংযোগ করেন। এতে করে গার্মেন্টস শ্রমিক, চাকুরীজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীদের পায়ে হেটে চলাচাল করতে দেখা গেছে।

 

রুবেল মিয়া নামে এক অটোচালকের সঙ্গে কথা হয়। তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে এ রাস্তায় অটোরিকাশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কয়েকদিন ধরে আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের প্রধান সড়কে অটো নিয়ে চলাচল করতে দিচ্ছেন না। এমন পদক্ষেপ নিলে আমরা আমাদের পরিবার নিয়ে কীভাবে চলবে?

 

আব্দুস সামাদ নামে আরেক অটোচালক জানান, আমরা সরকারের সব বিল পরিশোধ করি তাও আমাদের হঠাৎ করে প্রধান সড়কে (মেইন রোড) চলাচল করতে দিচ্ছে না। অটো নিয়ে মেইন রোডে উঠলেই তারা আমাদের সিদ্ধিরগঞ্জ লেকের রাস্তা দিয়ে চলাচল করতে বলেন। লেকের পাশে যে সড়ক রয়েছে সে সড়কের কাজ এখনেও সম্পূর্ণ শেষ হয়নি। তাই ওই রাস্তায় অটো নিয়ে চলাচল করা সম্ভব না।। যদি ওই রাস্তাটা গাড়ি চলাচলের জন্য উপযুক্ত করে দেয় তাহলে আমাদের আর কোনও আপত্তি নেই।

 

এদিকে, অবরোধে দীর্ঘক্ষণ ধরে বসে থাকা জব্বার মিয়া নামে এক ট্রাক চালক জানান, সকাল থেকে তারা একই জায়গায় বসে আছেন। রাস্তা বন্ধ থাকায় কোনও মালামাল নিয়ে সড়কে চলাচল করতে পারছেন না।

 

ভোগান্তিতে পড়া আজিজুল হাকিম নামে এক কলেজ শিক্ষার্থী জানান, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্ত রাস্তা বন্ধ থাকায় বাসায় চলে যাচ্ছি।

 

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, অটোচালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন থেকে মেইন রোডে (প্রধান সড়ক) অটো চলাচল করতে হলে সুশৃঙ্খলভাবে চলাচল করতে হবে। কোনওরকম বিশৃঙ্খলা করে রাস্তায় যানজটের সৃষ্টি করা যাবে না।

 

র‍্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, আমরা কোনও অটো চালককেই চলাচল বন্ধ করতে বলিনি। তারা অবশ্যই অটো চালাবে। কিন্তু নিয়ম মেনে চালাতে হবে।

advertisement

Posted ০৭:০১ | মঙ্গলবার, ৩১ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com