সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অগণতান্ত্রিক উপায়ে ১৪৪ ধারা জারী করা হয়েছে : সিরাজগঞ্জ জেলা বিএনপি

  |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০১১ | প্রিন্ট

নিউজ : শাহজাদপুরের রবীন্দ্র কাছারীবাড়ীতে বিএনপির সভাস্থলে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারী করেছে প্রশাসন। এরই প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে সংবাদ সন্মেলন করেছে। সংবাদ সন্মেলনে ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করে বলেন, সকল নিয়মনীতি মেনেই বিএনপি শনিবার রবীন্দ্র কাছারীবাড়ীতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলো। বিএনপিকে কোন রকম কর্মসূচী পালন করতে দেবে না বলে আওয়ামী লীগ অগণতান্ত্রিক উপায়ে ১৪৪ ধারা জারী করিয়েছে। কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করে কর্মসূচী পালনের শক্তি থাকা সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করছে বিএনপি। ভবিষ্যতে এ ধরনের অরাজনৈতিক কর্মসূচী থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের প্রতি আহবান জানান। সংবাদ সন্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, সাবেক সংসদ সদস্য গ্যাদন মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ পৌর মেয়র মোকাদ্দেছ আলী, শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলাম, উল্লাপাড়ার পৌর মেয়র বেলাল হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য শাহজাদপুর পৌরসভার নির্বাচিত মেয়র এবং কাউন্সিলদের সংবর্ধনা দেয়ার জন্য উপজেলা বিএনপি শনিবার রবীন্দ্র কাচারীবাড়ীতে এক অনুষ্ঠানের আহবান করে প্রচারনা চালায়। অপরদিকে আওয়ামী লীগ দেশব্যাপী বিরোধীদল নৈরাজ্য এবং ধ্বংস কার্যকলাপের প্রতিবাদে এই সময় একইস্থানে সমাবেশ আহ্বান করে প্রচার চালায়। এই নিয়ে বিএনপির এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলার অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করে শাহজাদপুর উপজেলা প্রশাসন শনিবার সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহজাদপুর রবীন্দ্র কাচারীবাড়ী এবং এর আশেপাশে ১৪৪ ধারা জারী করে।

For News : news@shadindesh.com
advertisement

Posted ০৭:৪১ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০১১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com