রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অক্ষয়–সাইফের সঙ্গে বড় পর্দায় যিশু, নতুন বছরে জমজমাট প্রত্যাবর্তন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

অক্ষয়–সাইফের সঙ্গে বড় পর্দায় যিশু, নতুন বছরে জমজমাট প্রত্যাবর্তন

২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক নির্মিত হিন্দি ছবি ‘হাইওয়ান’, যা মালয়ালম ব্লকবাস্টার ‘ওপ্পাম’র অফিসিয়াল রিমেক। এই ছবিতে যিশু অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও সাইফ আলি খান।

ছবিটি থ্রিলার–রহস্যে ভরপুর। যিশুর চরিত্রটি কী—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে যিশু অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলো’-তেও অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ঐতিহাসিক ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এ ‘নিত্যানন্দ’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

মূল মালয়ালম ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন মোহনলাল। হিন্দি রিমেকে ১৭ বছর পর আবার পর্দা ভাগ করছেন অক্ষয় ও সাইফ—যারা এর আগে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললগি’, ‘তাশান’–এর মতো হিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে, নতুন ছবিতে অক্ষয় খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে।

ছবির ঘোষণা হয়েছিল ২০২৪ সালে; শুটিং শুরু হয় চলতি বছরের আগস্টে এবং বেশির ভাগ অংশ ইতিমধ্যে শেষ হয়েছে। যিশুর শুটিং সম্পন্ন হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে সব মিলিয়ে ২০২৬ সালেই বলিউডে শক্তিশালী রিটার্ন করতে চলেছেন যিশু সেনগুপ্ত।

সূত্র : আনন্দবাজার

advertisement

Posted ০৭:১৬ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com